|
এ যুগের সমাজতান্ত্রিক দেশ সাফল্য, চ্যালেঞ্জ ও লড়াই (তৃতীয় পর্ব)Samik Lahiri |
পার্টির তৃতীয় রাজনৈতিক কর্মসূচি (Third Political Programme) গ্রহণ। ২০৫৫ সালে পার্টির শতবর্ষকে সামনে রেখে এই কর্মসূচিতে লাওসকে এক উন্নয়নশীল উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। |
দ্বাদশ পার্টি কংগ্রেসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি ২০২৬ সালের ৬–৮ জানুয়ারি ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত লাও পিপলস রেভল্যুশনারি পার্টির দ্বাদশ জাতীয় কংগ্রেসে ৮৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। থংলুন সিসুলিথ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কংগ্রেসের মূল রাজনৈতিক স্লোগান ছিল - পার্টির নেতৃত্বকে শক্তিশালী করা, স্বাধীন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা, জনগণের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে সুসংহত করা এবং সমাজতন্ত্রের পথে অগ্রসর হওয়া। এই কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটা হল, পার্টির তৃতীয় রাজনৈতিক কর্মসূচি (Third Political Programme) গ্রহণ। ২০৫৫ সালে পার্টির শতবর্ষকে সামনে রেখে এই কর্মসূচিতে লাওসকে এক উন্নয়নশীল উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আধুনিক অর্থনীতি, শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের সব জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এই দীর্ঘমেয়াদি লক্ষ্যের অন্তর্ভুক্ত। কংগ্রেসে গৃহীত ১১টা প্রধান নীতিগত ক্ষেত্রের মধ্যে রয়েছে -
কংগ্রেসে ২০২৬–২০৩০ সালের দশম জাতীয় আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনাও অনুমোদিত হয়। ২. আগামী পাঁচ বছরের পরিমাপযোগ্য লক্ষ্য সূচক ২০৩০ সালের লক্ষ্য বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধি অন্তত ৬ শতাংশ মাথাপিছু জিডিপি ৩,১০৪ ডলার মূল্যস্ফীতি প্রায় ৫ শতাংশ এখন লাওসের সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ দেশের জিডিপির প্রায় ৭০ শতাংশ। তাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সরকারি রাজস্ব জিডিপির অন্তত ২০.৯৫ শতাংশে উন্নীত করা, বৈদেশিক মুদ্রার সঞ্চয় দিয়ে অন্তত পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন এবং মোট বিনিয়োগ জিডিপির অন্তত ২৪ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় ছ’টি অগ্রাধিকারমূলক ক্ষেত্র এবং ২৬টি প্রধান কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চমানের মানবসম্পদ, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, টেকসই দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ সংরক্ষণ, আন্তর্জাতিক সংযোগ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য। দশম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে জাতীয় দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নামানোর লক্ষ্যও রাখা হয়েছে। পাশাপাশি পাঁচ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে ভর্তির হার ৯০ শতাংশে উন্নীত করা এবং নিম্ন মাধ্যমিক স্তরে বিদ্যালয় ছাড়ার হার ৮ শতাংশের নিচে নামানোর লক্ষ্য রয়েছে। ৩. দারিদ্র্য ও আয়বৈষম্য: বিশ্বব্যাঙ্কের ২০২৬ সালের নতুন মূল্যায়ন বিশ্বব্যাঙ্ক ও লাওসের পরিসংখ্যান ব্যুরোর যৌথ Poverty Profile in Lao PDR 2026 প্রতিবেদন ২০২৪–২৫ সালের পারিবারিক ব্যয় ও ভোগের সমীক্ষার ভিত্তিতে তৈরি। এই প্রতিবেদনের প্রধান পর্যবেক্ষণগুলো হল -
এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে; ‘হমং-ইউমিয়েন’ এবং ‘মোন-খমের’ জাতিগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার এখনও তুলনামূলক বেশি। অর্থাৎ সামগ্রিক দারিদ্র্য কমলেও জাতিগোষ্ঠী ও অঞ্চলভিত্তিক বৈষম্য রয়ে গিয়েছে। ৪. ঋণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা: আইএমএফের মূল্যায়ন এখানে আইএমএফের ২০ ফেব্রুয়ারি ২০২৬-এর মূল্যায়নের দিকেও নজর রাখা দরকার। এতে ২০২৫ সালের অর্থনৈতিক পরিস্থিতির সংশোধিত পরিসংখ্যান পাওয়া যায়। সূচক ২০২৪ ২০২৫
ঋণের অনুপাত কমলেও আইএমএফ এখনও লাওসের সরকারি ঋণকে অস্থিতিশীল (Unsustainable) বলে মূল্যায়ন করেছে। অর্থাৎ ঋণের পরিমাণ জিডিপির তুলনায় কমেছে বলে ঋণসংকটের অবসান ঘটেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলেই আইএমএফ-এর অভিমত। আইএমএফের মতে, ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যাঙ্কিং ব্যবস্থার দুর্বলতা দূর করা জরুরি। বিশেষ করে বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আর্থিক দায় ও ব্যবস্থাপনার ওপর নজর দেওয়ার কথা বলা হয়েছে। তবে এসব পরিসংখ্যান আইএমএফ এবং বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান, ফলে কেবলমাত্র এইসব পরিসংখ্যানের ভিত্তিতে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, লাওসের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে চিনের ঋণ পরিশোধ স্থগিত রাখার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৫. শিক্ষা সংস্কার শিক্ষাক্ষেত্রে ৬+৩+৩ কাঠামো চালুর উদ্যোগও এই অধ্যায়ে যুক্ত করা যায়। লাওসের পুরনো ৫+৪+৩ ব্যবস্থার পরিবর্তে প্রাথমিক শিক্ষা ছয় বছর, নিম্ন মাধ্যমিক তিন বছর এবং উচ্চ মাধ্যমিক তিন বছর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৬ সালের ৩০ অক্টোবর লাওসের শিক্ষা মন্ত্রকের বিবরণ অনুযায়ী, নতুন পাঠ্যক্রমের সংশোধন চলছে। ২০২৭–২৮ শিক্ষাবর্ষে প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে নতুন কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে এবং ২০৩০–৩১ শিক্ষাবর্ষের মধ্যে পুরো ব্যবস্থার বাস্তবায়ন সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষক নিয়োগ, জাতিগত সংখ্যালঘুদের শিক্ষায় যুক্ত করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়ার কথাও এই কংগ্রেসের আলোচনায় এসেছে। ৬. গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের নতুন জাতীয় কর্মসূচি ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর লাওস সরকার ২০২৭–২০৩০ সময়কালের জন্য ‘গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে জাতীয় কর্মসূচি’ (National Agenda for Rural Development and Poverty Eradication) চালু করেছে। প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানদোনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধনী বৈঠকে কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। এই কর্মসূচি ১২তম পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত, দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং কেন্দ্রীয় পার্টির ৬২ নম্বর প্রস্তাবকে বাস্তবায়নের সঙ্গে যুক্ত করেছে। এর প্রধান উদ্দেশ্য হল - গ্রামীণ দারিদ্র্য কমানো, গ্রামীণ পরিকাঠামো ও মৌলিক পরিষেবা সম্প্রসারণ, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন। এটা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ লাওসের সাম্প্রতিক দারিদ্র্য হ্রাসের বড় অংশ কৃষি ও গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। লাওসের অভিজ্ঞতা চিন ও ভিয়েতনামের তুলনায় কিছুটা আলাদা। এখানে অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা শুধু বাজার ও রাষ্ট্রায়ত্ত অর্থনীতির মধ্যে সম্পর্ক নয়; ঋণনির্ভর পরিকাঠামো নির্মাণ, সীমিত শিল্পভিত্তি, কম উৎপাদনশীল কৃষি, দক্ষ শ্রমশক্তির অভাব এবং সামাজিক পরিষেবায় অপর্যাপ্ত বিনিয়োগও বড় সমস্যা। এই পরিপ্রক্ষিতে বিশেষ করে তিনটি প্রশ্ন সামনে রাখা দরকার। ১) উন্নয়নের ধরন ও ঋণের সম্পর্ক: জলবিদ্যুৎ, খনিজ সম্পদ ও রেলপথে বিনিয়োগ অর্থনৈতিক সম্ভাবনা বাড়িয়েছে। কিন্তু এই প্রকল্পগুলি কতটা স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করছে এবং জাতীয় অর্থনীতিতে কতটা মূল্য সংযোজন করছে, তা বিচার করা প্রয়োজন। ২) মানবসম্পদ ও সামাজিক ব্যয়: শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় বিনিয়োগ না বাড়ালে অর্থনৈতিক প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে টেকসই হবে না। অপুষ্টি, বিদ্যালয় ছেড়ে দেওয়া, শিক্ষক সংকট এবং শ্রমিকদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা উৎপাদনশীলতার ওপর প্রভাব ফেলছে। ৩) রাষ্ট্রের অর্থনৈতিক নেতৃত্ব: বাজারমুখী সংস্কার ও বিদেশি বিনিয়োগের সম্প্রসারণের মধ্যে রাষ্ট্রের কৌশলগত নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের সামাজিক ব্যবহার এবং উৎপাদনের সুফলের ন্যায্য বণ্টন কতটা বজায় রাখা সম্ভব হচ্ছে, সেটাই সমাজতন্ত্র নির্মাণের একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। সুতরাং লাওসের সামনে চ্যালেঞ্জ শুধু ঋণ কমিয়ে প্রবৃদ্ধি বাড়ানো নয়; বরং সেই প্রবৃদ্ধিকে কর্মসংস্থান, মানবসম্পদ, সামাজিক ন্যায় এবং জাতীয় অর্থনৈতিক স্বনির্ভরতার সঙ্গে যুক্ত করা। প্রকাশের তারিখ: ১১-নভেম্বর-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|