|
সীতারাম ইয়েচুরি এবারে দিল্লি পুলিশের ষড়যন্ত্রের লক্ষ্যUnknown |
|
ওয়েবডেস্ক প্রতিবেদন এবারে পার্টির সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ , তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ, সমাজতত্ত্ববিদ যোগেন্দ্র যাদব। দিল্লি দাঙ্গার চার্জশীটে এনাদের নাম। ![]() অদ্ভুতভাবে দুটো সম্পূর্ণ এক 'disclosure statement' দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে যে কলিতা ও নারওয়াল নাকি স্বীকার করেছে যে তারা দিল্লি দাঙ্গায় যুক্ত ছিল শুধু তাই নয় অধ্যাপক ঘোষ, অপূর্বানন্দ,রাহুল রায় এরা নাকি সিএএ বিরোধী কার্যকলাপ চালাতে এদের পরামর্শদাতার কাজ করেছিলেন তার ফলে দাঙ্গা হলেও নাকি এনাদের আপত্তি ছিল না। আরো আশ্চর্যের বিষয় হল এই 'disclosure statement' দুটিতে ভাষা ও এক এমনকি বানানভুলগুলোও অবিকল- যেমন দুটোর ক্ষেত্রেই 'message' হয়ে গেছে 'massage' , কলিতা ও নারওয়ালকে 'উদ্ধৃত' করে পুলিশ বলেছে তারা ঘোষ, অপূর্বানন্দ এবং রায়ের নির্দেশে ডিসেম্বর মাসে দরিয়াগঞ্জ বিক্ষোভ এবং সিএএর বিরুদ্ধে জাফরাফাদ চাকা জ্যাম (রোড ব্লক) আয়োজন করে ২২ ফেব্রুয়ারি ২০২০ তে।এছাড়াও জানুয়ারি মাসে কিছু বিক্ষোভ কর্মসূচী বা সিএএ বিরোধী লাগাতার অবস্থানগুলোর জন্যই দিল্লির দাঙ্গা হয়েছে এইটা প্রমাণ করতে পুলিশ মরিয়া। এই অভিযোগকে আরো জোরদার করতে জামিয়ার পড়ুয়া ফাতিমার একটা 'বয়ান' এর ভিত্তিতে সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা ও কর্মীদের নাম ও পুলিশ এই চার্জশীটে জুড়ে দিয়েছে। ভীমা কোড়েগাঁও ঘটনার মতই এইক্ষেত্রেও কেন্দ্র তার দমনমূলক,সাম্প্রদায়িক,একপেশে মনোভাবই প্রকাশ করছে এটা দিনের আলোর মত স্পষ্ট না হলে কপিল মিশ্র , অনুরাগ ঠাকুর রা এখন জেলের ভেতরে থাকত। প্রকাশের তারিখ: ১৩-সেপ্টেম্বর-২০২০ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|