|
জ্ঞানেশ কুমারের পদে থাকার কোনও অধিকার নেই! ভারতের নির্বাচন কমিশনের সংস্কার চাইWebdesk |
এখন যে তথ্যগুলি প্রকাশ্যে আসছে, তাতে স্পষ্ট হচ্ছে যে সিইসি এতদিন ধরে গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ ও বিকেন্দ্রীভূত বলে যে দাবি করে এসেছেন, তা সঠিক নয়। গত কয়েক মাসে গোটা ব্যবস্থাকে এমন মাত্রায় কেন্দ্রীভূত করা হয়েছে যে আসলে কারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটিই অস্পষ্ট হয়ে পড়েছে। |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি প্রকাশ করেছে:
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিস্ফোরক তথ্য শুধু এই প্রক্রিয়া নিয়েই নয়, আরও গুরুত্বপূর্ণভাবে, ভারতের নির্বাচন কমিশনের (ECI) বিশ্বাসযোগ্যতা ও সততা নিয়েই গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
এই সব তথ্যাদি সামনে আসায় সিপিআই(এম), অন্যান্য বিরোধী দল এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর তোলা সেই সব সন্দেহ ও উদ্বেগই আরও জোরদার হলো, যা এসআইআর প্রক্রিয়াটি শুরুর পর থেকেই তারা লাগাতার তুলে ধরছিল।
প্রকাশিত প্রতিবেদনে জানা যাচ্ছে, তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে দু’জন ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের বিষয়ে তাঁদের আপত্তি নথিভুক্ত করেছেন। আইন অনুযায়ী, তিনজন নির্বাচন কমিশনারই সমান মর্যাদার অধিকারী এবং তাঁদের মধ্যে কোনও মতপার্থক্য দেখা দিলে তা সংখ্যাগরিষ্ঠ মত অথবা সর্বসম্মতির ভিত্তিতে নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার (CEC) এই বিধি অনুসরণ করেননি। অন্য দুই নির্বাচন কমিশনারের উত্থাপিত আপত্তিকে উপেক্ষা করে তিনি নিজের মতামত চাপিয়ে দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই মতপার্থক্যগুলি ভোটার তালিকায় কীভাবে ভোটারদের নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়া হচ্ছে এবং এসআইআর কীভাবে কার্যকর করা হচ্ছে—এই মৌলিক প্রশ্নগুলির সঙ্গে সম্পর্কিত।
এখন যে তথ্যগুলি প্রকাশ্যে আসছে, তাতে স্পষ্ট হচ্ছে যে সিইসি এতদিন ধরে গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ ও বিকেন্দ্রীভূত বলে যে দাবি করে এসেছেন, তা সঠিক নয়। গত কয়েক মাসে গোটা ব্যবস্থাকে এমন মাত্রায় কেন্দ্রীভূত করা হয়েছে যে আসলে কারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটিই অস্পষ্ট হয়ে পড়েছে। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা এবং নোটিশ জারির ক্ষেত্রে ‘যান্ত্রিক’ পদ্ধতি অনুসরণের বিষয়টিও সুপ্রিম কোর্টের নজরে এসেছে।
দুই নির্বাচন কমিশনার যে প্রশ্নগুলি তুলেছেন, তা এসআইআর প্রক্রিয়ার গণ্ডি ছাড়িয়ে আরও বৃহত্তর বিষয়ের সঙ্গে যুক্ত। এগুলি নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সততা ও গণতান্ত্রিক কার্যক্রম, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, অতিরিক্ত কেন্দ্রীকরণ এবং সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের অধিকার সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা আজ প্রশ্নের মুখে। আপসকারী নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থা হারিয়েছেন। এর জন্য সিইসি জ্ঞানেশ কুমারকে দায়ী করতে হবে। তাঁর আর কোনওভাবেই পদে বহাল থাকার অধিকার নেই।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো অবিলম্বে এসআইআর প্রক্রিয়া বন্ধ করারও দাবি জানাচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সততা ও গণতান্ত্রিক কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত নির্বাচন কমিটি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা গ্রহণ করতে হবে। ....................................................................................................................................................................................................................................................................................... The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: Gyanesh Kumar Has No Right to Continue! Reform The ECI The explosive revelations in the Indian Express (September 23) surrounding the Special Intensive Revision (SIR) of electoral rolls raise serious questions not just about the process, but more importantly about the integrity of the Election Commission of India (ECI) itself. The disclosures have only strengthened suspicions and concerns that the CPI(M), other opposition parties and civil society organisations have all along raised since the SIR process was initiated. Reports indicate that two out of the three Election Commissioners have recorded objections to several decisions relating to electoral-roll revision and the SIR process. According to the law all the three election commissioners are equal and any difference should be settled by a majority or unanimity. The CEC didn’t follow this rule, but went on imposing his views without caring for the objections raised his other EC colleagues. Significantly, these differences concern fundamental questions about how voters are being added or removed from the electoral rolls and how the SIR is being implemented. What is being revealed now is that the CEC has all along falsely claimed that the entire process is transparent and decentralised. It is now clear that over the past few months the entire system has been centralised to the extent that it obscures who is actually taking decisions. The Supreme Court has also flagged the over reliance on technology and the “mechanical” issuance of notices. The issues raised by the two Election Commissioners go beyond the SIR process. It concerns the institutional integrity and democratic functioning of the Election Commission, transparency in the electoral process, over centralisation and the protection of the right to universal adult franchise. The credibility of the Election Commission as an unbiased institution is at stake. People have lost confidence in a compromised Election Commission, for which CEC Gyanesh Kumar should be held accountable. He cannot continue in office any longer. The Polit Bureau of the CPI(M) also demands an immediate halt to the SIR process. The integrity and democratic functioning of the ECI must be restored. Transparency in the appointment of the Election Commissioner’s has to be ensured by scrapping the concerned legislation and enacting a new one by accepting the Supreme Court guidelines for a selection committee comprising of the Prime Minister, Leader of the Opposition and Chief Justice of India. প্রকাশের তারিখ: ২৩-সেপ্টেম্বর-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|