|
তামিলনাড়ুতে মর্মান্তিকভাবে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে সিপিআই(এম)CPI(M) Polit Bureau |
আয়োজক এবং স্থানীয় প্রশাসনের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে তাঁদের প্রাণ হারাতে হয়েছে। |
২৮ সেপ্টেম্বর, ২০২৫ প্রেস বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো বিবৃতি: কারুর, তামিলনাড়ুতে মর্মান্তিকভাবে পদদলিত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে সিপিআই(এম) ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কারুর, তামিলনাড়ুতে টিভিকে পার্টি, যার প্রতিষ্ঠাতা চলচ্চিত্র অভিনেতা বিজয়, আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। এই পদদলনের ঘটনায় বহু মানুষ আহতও হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে, চলচ্চিত্র তারকার এক ঝলক দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ সমবেত হলেও, আয়োজক এবং স্থানীয় প্রশাসনের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে তাঁদের প্রাণ হারাতে হয়েছে। এই আকস্মিক মর্মান্তিক মুহূর্তে, পার্টি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছে।
September 28, 2025 প্রকাশের তারিখ: ২৮-সেপ্টেম্বর-২০২৫ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|