|
শ্রম কোড কার্যকর করার তীব্র নিন্দা করছে সিপিআই(এম) রাজ্য সরকারগুলির সংশোধনী আনা উচিতWebdesk |
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই শ্রম কোড কার্যকর করতে চেয়েছিল। কিন্তু চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা কৌশলে অপেক্ষা করে। ফলাফল ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই এখন তারা শ্রম কোড কার্যকর করেছে। |
৯ মে, ২০২৬
প্রেস বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ৮ মে শ্রম কোডগুলির কেন্দ্রীয় বিধি (Central Rules) বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর করায় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তীব্র নিন্দা জানাচ্ছে।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই শ্রম কোড কার্যকর করতে চেয়েছিল। কিন্তু চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা কৌশলে অপেক্ষা করে। ফলাফল ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই এখন তারা শ্রম কোড কার্যকর করেছে। এর মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতারণামূলক কার্যপদ্ধতি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্য সরকার শ্রম কোড কার্যকর করতে উৎসাহী এবং তারা ইতিমধ্যেই রাজ্যস্তরের খসড়া বিধি প্রস্তুত করেছে। একমাত্র কেরলের বিদায়ী সিপিআই(এম) নেতৃত্বাধীন এলডিএফ সরকারই শ্রম কোড কার্যকরের বিরোধিতা করেছিল। তারা একটি জাতীয় শ্রম সম্মেলনের আয়োজন করে এবং অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি ভি. গোপাল গৌড়ার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিকল্প সুপারিশ প্রণয়নের জন্য। এলডিএফ সরকার সেই রিপোর্ট গ্রহণ করে এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) জারি থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞ কমিটি শ্রমিকদের স্বার্থরক্ষায় রাজ্য সরকারগুলিকে সংশোধনী আনার সুপারিশ করেছে। কমিটির মতে, সংবিধানের যৌথ তালিকায় (Concurrent List) শ্রম বিষয়ক ২২, ২৩ ও ২৪ নম্বর অন্তর্ভুক্ত থাকায় রাজ্য বিধানসভাগুলির এই বিষয়ে সংশোধনী আনার সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
সিপিআই(এম) সমস্ত রাজ্য সরকারকে আহ্বান জানাচ্ছে যে, তারা ভারতের সংবিধান অনুযায়ী নিজেদের আইন প্রণয়নের ক্ষমতা প্রয়োগ করে শ্রম কোডগুলিতে প্রয়োজনীয় সংশোধনী আনুক এবং কেন্দ্রীয় বিধি অনুসারে সেগুলি অন্ধভাবে কার্যকর করার বদলে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করুক। ................................................................................................................................................................................................................................................................................................................................................... The Communist Party of India (Marxist) denounces the operationalisation of Labour Codes by the Union Government, through the notification of Central Rules for the same, on May 8, 2026. Though the BJP-led Union Government had wished to operationalise the Labour Codes from April 1, 2026 itself, it deceptively waited till the Assembly elections in 4 States and a Union Territory were over to notify the rules. Within just 4 days after the announcement of results, they have now operationalised the Labour Codes. This exposes the deceptive modus operandi of the BJP-led Union Government. The BJP-led governments in the states are eager to implement the Labour Codes and have prepared the state draft rules. It is only the outgoing CPI(M) led LDF government in Kerala which had denounced the implementation of Labour Codes, held a National Labour Conclave and constituted an expert committee under the chairmanship of retired Supreme Court Judge, Justice V. Gopala Gowda, to recommend alternative measures. The LDF government had received the report and agreed to adopt the recommendations. Due to the Model Code of Conduct, it could not implement the recommendations. The expert committee has recommended the state governments to bring in amendments to protect the interests of workers. It had opined that the State Legislatures are empowered to bring in state amendments as the labour issues are enumerated as Nos. 22, 23 & 24 in the Concurrent List of the Constitution. The CPI(M) urges the state governments to exercise their legislative powers under the Constitution of India, bring in amendments to the Labour Codes, and protect the interests of the workers instead of operationalising them as per the Central Rules that have been notified. প্রকাশের তারিখ: ০৯-মে-২০২৬ |
© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
|