যুব ও ছাত্র বিক্ষোভকারীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাল সিপিআই(এম)

Webdesk
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার চূড়ান্তভাবে খর্ব করা হচ্ছে। এমনকি প্রতিবাদের জন্য নির্দিষ্ট স্থান যন্তর মন্তরেও প্রতিবাদের অনুমতি না দেওয়া প্রমাণ করে যে এই সরকার কতটা অসহনশীল হয়ে উঠেছে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) বিজেপির নির্বাচনী কাজের শাখা কার্যালয়ে পরিণত করতে মূল ভূমিকা পালনকারী মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে অপসারণের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে সমবেত হওয়া শত শত যুবক ও ছাত্রের আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো।
সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দিল্লি পুলিশ গোটা শহরকে কার্যত দুর্গে পরিণত করে এবং যন্তর মন্তরের দিকে যাওয়া যে কাউকেই আটক করে। যন্তর মন্তরে যেকোনো ধরনের সমাবেশের অনুমতি নাকচ করে তারা সংবিধান প্রদত্ত প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার অপচেষ্টা চালায়। তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই), ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) এবং অন্যান্য বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বে শত শত যুবক-ছাত্রছাত্রী পুলিশের বাড়াবাড়ি ও ব্যারিকেড উপেক্ষা করে প্রতিবাদস্থলে এসে জড়ো হন। পুলিশ বিক্ষোভকারীদের ওপর নির্মম হেনস্থা চালায় এবং বাসে তুলে নিয়ে যায়, যার ফলে অনেকেই আহত হন। সমস্ত ডিওয়াইএফআই এবং এসএফআই কর্মীদের আটক করতে পুলিশের দুই ঘণ্টারও বেশি সময় লেগে যাওয়া থেকেই স্পষ্ট যে যুবসমাজ কী প্রবল প্রতিরোধের মুখোমুখি তাদের দাঁড় করিয়েছিল।
সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং প্রবীণ নেত্রী বৃন্দা কারাতকে আটক করা হয়। তাঁদের সঙ্গেই আটক করা হয় ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই সভাপতি ও সংসদ সদস্য এ এ রহিম, এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, এসএফআই সভাপতি আদর্শ এম সাজি, এসএফআই-এর যুগ্ম সম্পাদক ও জেএনইউএসইউ-এর প্রাক্তন সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দকে।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার চূড়ান্তভাবে খর্ব করা হচ্ছে। এমনকি প্রতিবাদের জন্য নির্দিষ্ট স্থান যন্তর মন্তরেও প্রতিবাদের অনুমতি না দেওয়া প্রমাণ করে যে এই সরকার কতটা অসহনশীল হয়ে উঠেছে।
সিপিআই(এম) সেই সমস্ত যুবক, ছাত্র এবং বহু সংখ্যক মানুষকে অভিনন্দন জানাচ্ছে যাঁরা সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে প্রতিবাদে শামিল হয়েছেন। গণতন্ত্র রক্ষা এবং ইসিআই-এর মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ফিরিয়ে আনার এই লড়াই চলবে। এই চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করতে দল সাধারণ মানুষকে বিপুল সংখ্যায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
সিপিআই(এম)-এর পলিট ব্যুরো মুখ্য নির্বাচন কমিশনারের অবিলম্বে অপসারণ, এসআইআর স্থগিত রাখা এবং আটক সকল বিক্ষোভকারীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে।
.........................................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: 
CPI(M) Condemns the Arrest of Youth and Student Protesters 
The Polit Bureau of the Communist Party of India (Marxist) condemns the detention of hundreds of youth and students who had gathered at Jantar Mantar, Delhi, today demanding the immediate ouster of Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar, who was instrumental in converting the ECI into a back office of the BJP’s election work. 
Delhi Police, functioning directly under the Union government, converted the entire city into a fortress and detained anyone approaching Jantar Mantar. They sought to curtail the democratic right to protest guaranteed by the Constitution by denying permission for any sort of gathering at Jantar Mantar. Despite all their efforts, hundreds of youth and students led by the Democratic Youth Federation of India (DYFI), the Students’ Federation of India (SFI), and various other student and youth organisations gathered at the site, braving police highhandedness and the barricades. The police brutally manhandled the protesters and threw them into the buses, injuring many. The fact that it took more than two hours for the police to detain all the DYFI and SFI activists itself demonstrates the stiff resistance put up by the youth. 
The General Secretary of the CPI(M), MA Baby and veteran leader Brinda Karat were detained along with Himagnaraj Bhattacharya, General Secretary of the DYFI; AA Rahim, President of the DYFI and Member of Parliament; Srijan Bhattacharya, General Secretary of the SFI; Adarsh M Saji, President of the SFI; and Aishe Ghosh, Joint Secretary of the SFI and former President of JNUSU, along with other leaders. 

প্রকাশের তারিখ: ০২-অক্টোবর-২০২৬

© কপিরাইট ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) - পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
৩১, আলিমুদ্দিন স্ট্রিট
মুজফ্ফ‌র আহমদ ভবন
কলকাতা - ৭০০০১৬

ফোন: ০৩৩ - ২২১৭৬৬৩৩, ২২১৭৬৬৩৪
www.cpimwestbengal.org