সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: পলিট ব্যুরো বিবৃতি

Author
ওয়েবডেস্ক প্রতিবেদন

বর্ণপ্রথার বিরুদ্ধে অত্যন্ত প্রয়োজনীয় লড়াইয়ে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ।

On SC Judgment: PB Statement

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে

কারাগার/জেলে জাতিগত বৈষম্যের কুঅভ্যাসের অবসান ঘটানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সিপিআই(এম) সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে। প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যে রায় দিয়েছে তা হল জঘন্য বর্ণপ্রথার বিরুদ্ধে অত্যন্ত প্রয়োজনীয় লড়াইয়ে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ।

আদালত ঘোষণা করেছে 'মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার এমনকি কারাবন্দীদের ক্ষেত্রেও প্রযোজ্য' এবং যে বিধানগুলি বিভিন্ন কারাগারের নিয়মাবলী এবং আইনে জাতিগত পক্ষপাতিত্ব এবং বিচ্ছিন্নতাকে প্রাধান্য দেয় সেগুলিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।

জাতিগত পক্ষপাত এবং অস্পৃশ্যতার ধারণার উপর ভিত্তি করে বন্দীদের কাজের দায়িত্ব বন্টন, থাকার ব্যবস্থা এবং বন্দীদের খাবার বানানোর মত বিষয়বস্তুতে এমন বিধানের উপস্থিতির উল্লেখ করে, সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলিকে কারাগারের ম্যানুয়াল থেকে সেগুলিকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

সিপিআই(এম) দাবি জানাচ্ছে যে সমস্ত সরকারকে কারাগারের জীবনে জাত-ভিত্তিক বৈষম্য দূর করতে আদালত নির্ধারিত তিন মাস সময়ের মধ্যে আদালতের রায়ে প্রস্তাবিত ব্যবস্থাগুলি শুরু করতে হবে।


প্রকাশ: ০৪-অক্টোবর-২০২৪

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

On SC Judgment

CPI(M) welcomes the judgment of the Supreme Court which directs the Central and state governments to take steps to end the practices of caste discrimination in prisons/jails. The judgment delivered by the three Judge Bench headed by CJI is an important intervention by the judiciary in the much-needed battle against the obnoxious caste system.

The Court declared ‘the right to live with dignity extends to even the incarcerated’ and the provisions which allowed caste bias and segregation in various prison manuals and laws as unconstitutional.

Pointing out the presence of provisions which subject the prisoners to work assignments, housing arrangements and food preparations based on caste bias and notions of untouchability, it directed the Central and state governments to remove all of them from the prison manuals.

The CPI(M) demands that all the governments initiate the measures suggested by the Court within the stipulated time of three months to eliminate caste-based discrimination in prison life.

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 04-Oct-24 17:30 | by 2
Permalink: https://cpimwestbengal.org/on-sc-judgment-pb-statement
Categories: Press Release
Tags: cpim, live with dignity, notions of untouchability, prison manual, supreme court
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড