ঘরে ঘরে বইওয়ালা

সৌম্যজিৎ রজক
নিজের গায়ে সরাসরি আঁচ লাগছে না, এমন মানুষ কীসের তাগিদে বুক পেতে দিতে পারেন বুলডোজারের সামনে? কোত্থেকে আসে সহনাগরিকদের প্রতি এই সহমর্মিতা, মমত্ব, ভালোবাসা? অন্য মানুষের প্রতি এমন সংহতির বোধ, শ্রেণিপ্রেম? সংবেদনশীলতা। 'মানবিক সংবেদনশীলতা' বলে একে। আর বলে 'শ্রেণিচেতনা'।

বই বনাম বুলডোজার। মুখোমুখি। এই ছবিও দেখতে হল আমাদের।
হঠাৎ সব ছেড়ে বামপন্থীদের বুকস্টল ভাঙার প্রয়োজন পড়লো কেন অতিদক্ষিণপন্থীদের?
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে দু'দফায় বুলডোজার দেখলো বাংলা। প্রথমে হকার উচ্ছেদের জন্যে। পরের বার বুকস্টল ভাঙতে।
যখন খেটেখাওয়া হকারদের রুটিরুজি উচ্ছেদ করছিলো রাষ্ট্র, হকাররা তো প্রতিরোধ করেইছেন; হকার নন এমন বহু মানুষ নেমে এসেছেন রাস্তায়।রাত্রিবেলা স্টেশনে হকারদের স্টল পাহারায়।
নিজের গায়ে সরাসরি আঁচ লাগছে না, এমন মানুষ কীসের তাগিদে বুক পেতে দিতে পারেন বুলডোজারের সামনে? কোত্থেকে আসে সহনাগরিকদের প্রতি এই সহমর্মিতা, মমত্ব, ভালোবাসা? অন্য মানুষের প্রতি এমন সংহতির বোধ, শ্রেণিপ্রেম?
সংবেদনশীলতা। 'মানবিক সংবেদনশীলতা' বলে একে। আর বলে 'শ্রেণিচেতনা'।
নিজের গায়ে আঘাত লাগলে যেকোনো প্রাণীরই কষ্ট হয়। এটা স্নায়ুর ব্যাপার, জৈবিক অনুভূতি। অন্যের আঘাতে কষ্ট পেতে পারে মানুষ, এইটে তার মানবিক সংবেদনশীলতা। ফ্যাসিবাদ কায়েমের জন্যে জনগনের এই মানবিক সংবেদনকে খতম করা দরকার। খুব দরকার।
মানুষের প্রতি মানুষের সংহতির বদলে, বিভাজন। মমত্বের বদলে অপর/অন্য/ আলাদা মনে করা। সহমর্মিতার বদলে পারস্পরিক ঘৃণা। ভালোবাসার বদলে হিংসা। পাশে এসে দাঁড়ানোর বদলে দূরে সরে যাওয়া। তাছাড়া ফ্যাসিবাদ খাড়া হয়ে দাঁড়াতে পারে না কখনও।
বুলডোজার, এনকাউন্টার, জাত-ধর্ম-ভাষার নামে হিংস্রতার চাষ। এইসবই ফ্যাসিস্টদের মতাদর্শগত বাধ্যবাধকতা। মানুষের মনে মানুষের প্রতি ঘৃণা, দ্বেষ, হিংসা জাগানোর জন্যে।
আর বই---- বড়ো অর্থে সাহিত্য---- ঠিক এর উলটো কাজটা করে। সাহিত্য গড়ে মানুষের সহিত মানুষের সম্পর্ক। সংযুক্তি। যোগ। ভাগের কারবারিদের কাছে সাহিত্য তাই বিপজ্জনক। দুশমন। বিশেষ করে প্রগতিশীল সাহিত্য।
ঐতিহাসিকভাবেই এ বাংলার বহু মানুষের মনন গড়েছে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য। ছোটবেলা থেকে। আক্রান্ত সহনাগরিকদের প্রতি মমত্ব, ভালোবাসা, শ্রেণি সংহতির বোধ গড়ে উঠেছে তাঁদের। ঐতিহাসিকভাবেই দেশের গণআন্দোলন, শ্রেণিআন্দোলনের অগ্রবর্তী ঘাঁটি এ বাংলায় তাই প্রতিরোধ হয় আজও। অন্য অনেক রাজ্যের মতো বাংলার রেলস্টেশনগুলোকে নিশ্চুপে হকার-শূন্য করে দিতে পারে না ভারতীয় রেল। বুলডোজারকে পড়তে হয় প্রত্যক্ষ শারীরিক প্রতিরোধের মুখে। সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধের মুখেও।
বাংলায় ভোটে জিতে বিজেপি সরকার গড়েছে, সত্য। কিন্তু বাংলার জল, হাওয়া, মাটি আর মানুষের মেজাজ দখল করতে পারেনি এখনও। ফলে মসৃণভাবে ছুটে যেতে পারছে না তার অশ্বমেধের ঘোড়া।
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই ঘাঁটিকে রক্ষা করতে হলে, নয়াফ্যাসিবাদের আগ্রাসনকে এই মাটিতে রুখতে হলে বাংলার এই আবহাওয়া, বাঙালির এই চেতনাকে রক্ষা করতে হবে। পরম যত্নে, অক্লান্ত পরিশ্রমে। করতেই হবে।
১৫ নভেম্বর রবিবার, রাজ্যজুড়ে বাড়িবাড়ি বই বিক্রি করেছি আমরা। পার্টি কর্মীরা।সারা রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। তবে এই কাজ আমাদের একদিনের নয়, প্রতিদিনের। সারাজীবনের।
মানুষকে বইমুখী করা। প্রগতিশীল সাহিত্য পড়ার অভ্যেসে এনে মানুষের ভেতরের প্রকৃত মানুষটিকে জাগিয়ে তোলা। মানুষকে মানুষের সাথে জোড়া, যুক্তিবাদের সাথে মানবিক আবেগকেও জুড়ে দেওয়া।
ঘরে ঘরে বই ফিরি করা, মনে মনে স্বপ্ন চারিয়ে দেওয়া। মগজে, হৃদয়ে অন্ধকার বাসা বাধবার আগেই চেতনার সলতে পাকানো। ঘরে ঘরে, জনে জনে, মনে মনে। লাগাতার।
প্রকাশ: ১৬-নভেম্বর-২০২৬
শেষ এডিট:: 15-Nov-26 23:29 | by 4
Permalink: https://cpimwestbengal.org/bringing-books-to-every-doorstep--
Categories: Campaigns & Struggle
Tags: neo fascism, sharadbookstall, attack on books
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (5)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (194)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (179)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (93)
- Highlight - হাইলাইট (103)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (156)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (19)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
ঘরে ঘরে বইওয়ালা
- সৌম্যজিৎ রজক
মানব সভ্যতার সামনে নতুন পথ - নভেম্বর বিপ্লব
- শ্রীদীপ ভট্টাচার্য
আজকের পুঁজিবাদ ও শ্রমজীবী মানুষের লড়াই
- মধুজা সেন রায়




