প্রস্তাবিত মার্কিন শুল্ক আরোপের নিন্দা জানায় সিপিআই(এম)

Author
ওয়েবডেস্ক

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে এই প্রস্তাবিত শুল্কের হার কমিয়ে ১৭ শতাংশ করার শর্ত যুক্ত করা আসলে বাণিজ্য চুক্তি নিয়ে বর্তমানে চলমান আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে ভারতকে নতিস্বীকার করাতে চাপ সৃষ্টি ও হুমকি দিয়ে স্বার্থসিদ্ধি করারই নামান্তর।

CPI(M) Denounces Proposed US Tariffs
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:
‘কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা’ (Structural Excess Capacity) এবং ‘জোরপূর্বক শ্রম’ (Forced Labour) সংক্রান্ত সম্পূর্ণ কাল্পনিক অভিযোগকে অজুহাত করে ভারতের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপের তীব্র নিন্দা করছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো।
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে এই প্রস্তাবিত শুল্কের হার কমিয়ে ১৭ শতাংশ করার শর্ত যুক্ত করা আসলে বাণিজ্য চুক্তি নিয়ে বর্তমানে চলমান আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছে ভারতকে নতিস্বীকার করাতে চাপ সৃষ্টি ও হুমকি দিয়ে স্বার্থসিদ্ধি  করারই নামান্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই একতরফা চাপ সৃষ্টির কৌশলের বিরুদ্ধে দৃঢ়ভাবে আপত্তি জানানোর পরিবর্তে মোদি সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল ও অদক্ষ।
সিপিআই(এম) দাবি করছে, কেন্দ্রীয় সরকার যেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই একতরফা পদক্ষেপগুলির বিরুদ্ধে স্পষ্টভাবে প্রতিবাদ জানায় এবং চলমান বাণিজ্য আলোচনায় ভারতের জনগণের স্বার্থ সুরক্ষিত রাখতে দৃঢ় অবস্থান গ্রহণ করে।
.............................................................................................................................................................................................................................................................................................................................................
The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: 
CPI(M) Denounces Proposed US Tariffs
The Polit Bureau of the Communist Party of India (Marxist) denounces the proposed 25% tariff by the US on India in the name of the fictitious claims of ‘structural excess capacity’ and ‘use of forced labour’.
Linking the reduction of this proposed tariff rate to 17%, to the conclusion of the Indo-US Trade Deal, is nothing but bullying and blackmailing India to yield to American interests in the negotiations for the trade deal, which are currently underway. Instead of firmly objecting to these unilateral pressure tactics of the US, the response of the Modi Government has been inept. 
CPI(M) demands the Union Government to come out categorically, opposing these unilateral actions of the US, and to take firm positions in the ongoing trade negotiations so as to protect the interests of the people of India.

প্রকাশ: ২৬-নভেম্বর-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 26-Nov-26 17:56 | by 4
Permalink: https://cpimwestbengal.org/cpim-denounces-proposed-us-tariffs
Categories: Press Release
Tags: tariff, , us trade deal
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড