এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ - পলিট ব্যুরোর বিবৃতি

Author
পলিট ব্যুরো

বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় এক হাজার টাকা বৃদ্ধি — যা সম্পূর্ণ নজিরবিহীন — এর অনিবার্য ক্রমপ্রসারণকারী প্রভাব পড়বে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি এ বাড়তি দায়ভার গ্রাহকদের উপর চাপিয়ে দিতে বাধ্য হবে, যা সাধারণ মানুষের কষ্ট ও মূল্যস্ফীতি আরও বাড়াবে। বহু ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে বাধ্য হবে, ফলে ব্যাপক ছাঁটাই ও কর্মসংস্থান হ্রাস পাবে - ইতিমধ্যেই যার সূচনা হয়েছে।

Protest Price Hike on LPG Cylinders - Polit Bureau
প্রেস বিবৃতি

পলিট ব্যুরো
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)
২রা মে, ২০২৬

এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং ৫ কেজির গ্যাস সিলিন্ডার উভয়ের মূল্যের ব্যাপক বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় এক হাজার টাকা বৃদ্ধি — যা সম্পূর্ণ নজিরবিহীন — এর অনিবার্য ক্রমপ্রসারণকারী প্রভাব পড়বে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি এ বাড়তি দায়ভার গ্রাহকদের উপর চাপিয়ে দিতে বাধ্য হবে, যা সাধারণ মানুষের কষ্ট ও মূল্যস্ফীতি আরও বাড়াবে। বহু ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে বাধ্য হবে, ফলে ব্যাপক ছাঁটাই ও কর্মসংস্থান হ্রাস পাবে - ইতিমধ্যেই যার সূচনা হয়েছে।

১৪ কেজি ওজনের গার্হস্থ্য কাজে ব্যবহার্য গ্যাস সিলিন্ডার আপাতত বৃদ্ধির আওতামুক্ত থাকলেও, ৫ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ২৬১ টাকা বাড়ানো হয়েছে। ৫ কেজি ওজনের সিলিন্ডারের এমন নির্মম মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি আঘাত করবে ছোট পরিবার ও পরিযায়ী শ্রমিকদের, যারা ১৪ কেজির সিলিন্ডার কেনার সামর্থ্য না থাকায় এটির ব্যবহার করেন।

এ মূল্যবৃদ্ধি এমন এক সময়ে ঘটল যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনিতেই ক্রমাগত বাড়ছে। গ্যাস সিলিন্ডারের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই শহর ছেড়ে গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এমন কঠোর মূল্যবৃদ্ধির পর আরও বহু মানুষ ঘরে ফেরার পথ ধরবেন।

গত দু মাসে মোদি সরকার এই নিয়ে দ্বিতীয়বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ব্যাপক বৃদ্ধি ঘটাল। সরকারের দরিদ্রবিরোধী মানসিকতা স্পষ্ট হয়ে উঠছে — সিলিন্ডারের উপর কর থেকে রাজস্ব ছাড় দিতে সরকার একেবারেই রাজি নয়, যা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারত।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ সংগঠিত করতে পার্টির সমস্ত ইউনিটকে আহ্বান জানানো হচ্ছে।

মুরলীধরন
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি কার্যালয়ের পক্ষে
প্রকাশ: ০২-মে-২০২৬

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 03-May-26 01:45 | by 6
Permalink: https://cpimwestbengal.org/Protest Price Hike on LPG Cylinders
Categories: Press Release
Tags: polit bureau
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড