১লা সেপ্টেম্বর ২০২১ - কলকাতায় পালিত হল সাম্রাজ্যবাদ বিরোধী দিবস

ওয়েবডেস্ক
প্রতি বছর ১লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালিত হয়। এবছর কলকাতায় আমেরিকান সেন্টারের বিপরীতে রাস্তার উপরে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হল। কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচি পালিত হয়। বামফ্রন্টের অন্তর্গত বামদলগুলির সাথে এই কর্মসূচিতে এসইউসিআই(কমিউনিস্ট) দলও যুক্ত হন। বামফ্রন্টের পক্ষে কর্মসূচির উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। তিনি আজকের পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদের রণকৌশল সম্পর্কে বলেছেন। বামদলগুলির পক্ষ থেকে একাধিক বক্তা নিজেদের কথায় ব্যাখ্যা করেন আজকের পরিস্থিতি ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য, বক্তাদের কথায় উঠে আসে চিলি, স্পেন, ইতালি এবং জার্মানির ফ্যাসিবাদ থেকে শুরু করে আজকের দিনে একমেরুকৃত বিশ্বের অবস্থা। সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিশেষভাবে উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে এবং রাজ্যে কমিউনিস্ট পার্টি এবং সামগ্রিক ভাবে বামদলগুলির সমবেত লড়াই আন্দোলনের অভিমুখ এবং তার গুরুত্ব সম্পর্কে। দুপুর দুটো থেকে বেলা তিনটে অবধি এই কর্মসূচি পালিত হয়েছে।

প্রকাশ: ০১-সেপ্টেম্বর-২০২১
ওয়েবডেস্ক প্রতিবেদন
১৯৩৯ সালের ১লা সেপ্টেম্বর নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল।

নিজেদের হারানো অঞ্চল ফিরে পেতে এবং শেষ পর্যন্ত পূর্ব ইউরোপের দিকে নিজেদের শাসনব্যবস্থাকে প্রসারিত করতেই জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল। এই আক্রমণকে সরাসরি সাম্রাজ্যবাদী আগ্রাসনই বলা উচিত। "ব্লিতজ্ক্রিগ" নামে কুখ্যাত জার্মান রণকৌশলকে প্রথম প্রয়োগ করা হয়েছিল পোল্যান্ডের ক্ষেত্রেই।


জার্মানির ব্লিটজক্রিগ পদ্ধতির বৈশিষ্ট্য ছিল শত্রু দেশের বিমান পরিষেবা, রেলপথ, যোগাযোগের যাবতীয় বন্দোবস্ত শুরুতেই ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দেওয়া হত। প্রথমে ব্যাপকভাবে বোমা হামলা চলত, শত্রুশিবির এতে বিপর্যস্ত হয়ে পড়লেই প্রচুর সৈন্যবাহিনী, যুদ্ধ ট্যাঙ্ক এবং আর্টিলারি সহ স্থলভাগে বিশাল আক্রমণ শুরু হত। জার্মান বাহিনী সেই দেশের বেশিরভাগ এলাকা দখলে নেবার পর, একদল ভূখণ্ড বিধ্বস্ত করতে এগোত, আরেকদল অবশিষ্ট যে কোন প্রতিরোধকে ভেঙ্গে ফেলার কাজ চালিয়ে যেত।

একবার আক্রান্ত দেশে নাৎসিদের অপারেশনের একটি ঘাঁটি প্রতিষ্ঠা হয়ে গেলে, হিটলার অবিলম্বে সম্ভাব্য সকল শত্রুদের (বিশেষ করে কমিউনিস্ট কিংবা প্রগতিশীল, গনতান্ত্রিক রাজনৈতিক দলগুলিকে নির্মূল করতে "নিরাপত্তা" বাহিনী স্থাপন শুরু করে দিতেন। এই বাহিনীর অন্যতম কাজ হতো ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সন্ত্রাস কায়েম করা। বিজিত দেশের শ্রমজীবীদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখ হতো এবং সম্ভাব্য বিপদ এমন সমস্ত রাজনৈতিক শক্তিকেই খুব দ্রুত নির্মূল করে দেওয়ার পরিকল্পনা থাকতো। পোল্যান্ডে জার্মান আক্রমণের একদিনের মধ্যেই হিটলার সেদেশের জনসাধারণকে সন্ত্রস্ত করার জন্য এসএস (স্ক্যুতজ্স্টাফেল – ঝটিকা বাহিনী) "ডেথ হেড" রেজিমেন্টকে দায়িত্ব দেন। শুরু হয়ে যায় পৃথিবীজূড়ে আরেকবার বিশ্বযুদ্ধ – ইতিহাসে এরই নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ।


সেই ইতিহাসকে স্মরণে রেখেই প্রতি বছর ১লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে পালিত হয়। এবছর কলকাতায় আমেরিকান সেন্টারের বিপরীতে রাস্তার উপরে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসাবে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হল। কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচি পালিত হয়। বামফ্রন্টের অন্তর্গত বামদলগুলির সাথে এই কর্মসূচিতে এসইউসিআই(কমিউনিস্ট) দলও যুক্ত হন। বামফ্রন্টের পক্ষে কর্মসূচির উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। তিনি আজকের পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যবাদের রণকৌশল সম্পর্কে বলেছেন। বামদলগুলির পক্ষ থেকে একাধিক বক্তা নিজেদের কথায় ব্যাখ্যা করেন আজকের পরিস্থিতি ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য, বক্তাদের কথায় উঠে আসে চিলি, স্পেন, ইতালি এবং জার্মানির ফ্যাসিবাদ থেকে শুরু করে আজকের দিনে একমেরুকৃত বিশ্বের অবস্থা। সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বিশেষভাবে উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে এবং রাজ্যে কমিউনিস্ট পার্টি এবং সামগ্রিক ভাবে বামদলগুলির সমবেত লড়াই আন্দোলনের অভিমুখ এবং তার গুরুত্ব সম্পর্কে। দুপুর দুটো থেকে বেলা তিনটে অবধি এই কর্মসূচি পালিত হয়েছে।

শেষ এডিট:: 01-Sep-21 17:44 | by 2
Permalink: https://cpimwestbengal.org/1st-september-a-report
Categories: Current Affairs
Tags: 1stseptember, cpimwb, left alternative, left front wb
বিভাগ / Categories
- Booklets - পুস্তিকা (4)
- Campaigns & Struggle - প্রচার ও আন্দোলন (147)
- Corporation Election - পৌরসভা নির্বাচন (6)
- Current Affairs - সাম্প্রতিক ঘটনাবলী (130)
- External Links - প্রাসঙ্গিক লিংক (4)
- Fact & Figures - তথ্য ও পরিসংখ্যান (78)
- Highlight - হাইলাইট (97)
- International - আন্তর্জাতিক (3)
- Party Documents - পার্টি পুস্তিকা (3)
- People-State - জনগণ-রাজ্য (6)
- Press Release - প্রেস বিজ্ঞপ্তি (155)
- Programme - কার্যক্রম (1)
- Truth Beneath - তথ্য (18)
- Uncategorized - অশ্রেণীভুক্ত (339)
সাম্প্রতিক পোস্ট / Latest Posts
বাংলার বিকল্প পরিবেশ ভাবনা ও উন্নয়নের অভিমুখ
- সৌরভ চক্রবর্ত্তী
পশ্চিমবাংলার ক্রীড়ানীতি ও বিপল্প প্রস্তাব
- সুমিত গঙ্গোপাধ্যায়
তথ্য প্রযুক্তি এ আই আমাদের রাজ্যে সম্ভাবনা
- নন্দিনী মুখার্জি
প্রধানমন্ত্রীকে চিঠি
- ওয়েবডেস্ক





