সিপিআই(এম)'র ত্রাণ বিতরনে পুলিশের বাধা, জনরোষে পুলিশ পালাতে বাধ্য হয়

Author
ওয়েবডেস্ক

সিপিআই(এম)'র ত্রাণ বিতরনে পুলিশের বাধা, জনরোষে পুলিশ পালাতে বাধ্য হয়

প্রকাশ: ০৮-মে-২০২০

সিপিআই(এম)'র ত্রাণ বিতরনে পুলিশের বাধা। শবর গ্রাম ঘিরে ধরল লালগড় থানার পুলিশ গাড়িকে। পুলিশের জুলুম রুখে দিয়ে কয়েকশ শবর লোধা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ত্রাণ বিতরনে সাহায্য করলেন। নিরন্ন মানুষ খাদ্য চেয়ে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। জনরোষের চেহারা দেখে পুলিশ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। 

সুবল ভক্তা, গোপাল প্রামানিক, সাবিত্রী ভক্তা এমন বহু মানুষ বলেন পঞ্চায়েতে অনেক বার গিয়েও চাল পাইনি। দু দুবার বিডিও দপ্তরে গিয়েও এই দেড় মাসে এক ছটাকও চাল পায়নি। লালগড়ের পূর্নাপানি, করমশোল, রাঙামাটিয়া রাউতাড়া করঙ্গাপাড়া এমন মৌজা গুলির ছয়শোর বেশি পরিবার রয়েছে। এই পূর্নাপানি, রাউতাড়াতে ১৮ মাস আগে অনাহারে ১৫ দিনে নয় জনের মৃত্যু হয়েছিল। পানীয় জলের সেই সঙ্কট এখনো আছে। জঙ্গল নির্ভর এমন আদিবাসী মানুষদের জঙ্গল থেকে সংগৃহীত পাতা, ঝাটি কাঠ, বাবুই ঘাস, কেন্দুপাতা  বিক্রি করার কোনো জায়গা নেই। এই সরকারের আমলে এলাকার তিনটি ল্যাম্পস বন্ধ হয়ে গত কয়েক বছরে জতুগৃহে পরিণত হয়েছে। ফলে একদিকে রেশন অপ্রতুল আর জঙ্গলে সংগ্রহ এমন উপাদান বিক্রি না হওয়ার কারণে খাদ্য সঙ্কটে জর্জরিত। গত দেড় বছর এলাকায় জব কার্ডদের কোনো কাজ দেওয়া হয়নি এমন কথা বলেন অলোক কান্তি দাস, বিনয় পান্ডে সহ অনেকে। এলাকার শচীন ভক্তা , সুবল প্রামানিকরা লালগড় পার্টি অফিসে গিয়ে সিপিআই(এম) নেতৃত্বকে বলেন, গ্রামের মধ্যে খাদ্য সঙ্কট চলছে। গত এক বছর আগে ২০/২২ দিন করে জব কার্ডে কাজ হয়েছিল করমশোলে। সেই মজুরি এখনো দেয়নি তৃণমূলের সতীশ মাহাত। সেই কথাও বলে ওঁরা খাদ্য দ্রব্য চায়।  লালগড় এরিয়া কমিটির উদ্যোগে এইরকম পরিবার গুলিকে চাল ডাল তেল সোয়াবিন সাবান এমন আরোও কিছু খাদ্য দ্রব্য সবজি, প্যাকেট করে দুটি লরিতে করে নিয়ে যাওয়া হয়। পার্টির  জেলা সম্পাদক পুলিন বিহারী বাস্কে, পার্টিনেতা স্বপন ফৌজদার সহ লালগড় এরিয়া  কমিটির ১৪/১৫ জন পার্টি নেতা কর্মী বৃহস্পতিবার ওই সমস্ত গ্রাম গুলিতে ত্রাণ নিয়ে যায়। দুটো গ্রামে ত্রাণ বিলির সময় এমন মানুষ গুলো তাদের কাজের টাকা না পাওয়ার কথা বলেন।  তাদের নাম ও কত দিন কাজ করেছিল সহ জবকার্ডের নম্বর জোগাড় করার দৃশ্য তৃণমূলীরা নজর দেয়। তার আধা ঘন্টার পর পুলিশের গাড়ি এসে ত্রাণে বাধা দেয়। লরি ভর্তি চাল সহ অন্যান্য দ্রব্য গাড়ি সমেত থানায় নিয়ে যেতে চায় পুলিশ। পার্টি কমরেডরা প্রতিবাদ করেন। তারপর পূর্নাপানি এলাকার  মহিলা সহ পুরুষরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। তাঁরা দাবি করে তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। সেই সময় অনাহারে নয় জনের মৃত্যুর পর গ্রামে সপ্তাহ খানেক পঙক্তি করে খাওয়ানো হয়েছিল। তারপর সেই একই দশা।

শেষ পর্যন্ত জনরোষে পুলিশ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রায় সাড়ে চারশ পরিবারকে ত্রাণ তুলে দেওয়া হয় এদিন। পুলিশি হুজ্জুতিতে বাকী থাকা আরও দুটো মৌজায় শুক্রবার ত্রাণ পৌঁছে দেওয়া হবে বলে জানান পার্টি নেতা অলোক দাস।

আপনার মতামত

এই লেখাটি সম্বন্ধে আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।

This Is CAPTCHA Image

শেষ এডিট:: 08-May-20 01:31 | by 2
Permalink: https://cpimwestbengal.org/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%86%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa
Categories: Current Affairs
Tags: cpimwb, tmcgovtwb, wblockdown
শেয়ার:
সেভ পিডিএফ:



লেখক/কিওয়ার্ড